শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম
প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে

কারিনার মা হওয়ার নির্দিষ্ট দিন প্রকাশ

নিউজ ডেস্ক :: দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এর আগে সাইফ আলি খান জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই মা হতে চলেছেন কারিনা। এবার কারিনার দ্বিতীয় সন্তান আসার তারিখ খোলসা করলেন কারিনার বাবা রণধীর কাপুর৷ তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির কথা বলেছেন কারিনার চিকিৎসক।

এক দিকে পরিবারে নতুন সদস্যের আগমন অন্যদিকে পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই পরিবারেরই আর এক সদস্য। মঙ্গলবার রণধীর কাপুর ও ঋষি কাপুরের ছোট ভাই রাজীব কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। অভিনেতা রণধীর কাপুর ও রণবীর কাপুরই ‘রাম তেরি গঙ্গা মৈলি’ খ্যাত রাজীবের সৎকার করেছেন। এক বছর আগেই ঋষি কাপুর ও রীতু নন্দাকে হারিয়েছে এই পরিবার।

এ সবের মধ্যেই তৈমুরের ছোট ভাই বা বোনের জন্য প্রস্তুতি তুঙ্গে। পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি নিয়েছেন সাইফিনা। আগের একটি সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, তৈমুরের সময়ে যে রকম দুশ্চিন্তায় ছিলেন তিনি, সে রকমটা এবার অনুভব করছেন না। অনেক বেশি শান্ত। এমনকী খুব তাড়াতাড়ি একটি ‘প্রেগন্যান্সি ম্যান্যুয়াল’ প্রকাশ করবেন অভিনেত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: