শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিত

সিলেট প্রতিনিধি :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি নির্দেশে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় এবং ১৭ মে আবাসিক হল খুলে দেওয়া হবে।

অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের চলমান পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের নির্দেশ আমরা অমান্য করতে পারবো না। তাই তাদের পরীক্ষাও স্থগিত করা হলো।

তবে যাদের ১টি পরীক্ষা অথবা শুধুমাত্র ভাইবা বাকি আছে তাদের ক্ষেত্রে কি ধরণের সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, সবার জন্য একই সিদ্ধান্ত। কারণ আমরা যদি তাদের এখন পরীক্ষা নিতে যাই তখন একটা বিতর্ক সৃষ্টি হবে। এর ফলে সরকার থেকে চাপ আসবে আমাদের ওপর। তাই আমরা এই ঝুঁকি নিতে চাই না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: