রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

ছাত্রদল নেতা লিয়াকত কে গ্রেফতারের প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি :: জাতীয়তাবাদি ছাত্রদলের গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও পৌর শাখার যৌথ আয়োজনে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত কে গায়েবি মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে ১৩ মার্চ শনিবার বিক্ষোভ মিছিল পলাশবাড়ী পৌর শহরের জনতা ব্যাংক মোড়ে শুরু হয়ে পৌর শহরের তিনমাথা মোড়ে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানা ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন,নাজমুল ,আকাশ,জাকির,মাহমুদ,সরকারি কলেজ ছাত্রদল নেতা মামুন, পাপুল,হানিফ থানা স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফুল ও শামীম রেজাসহ অন্যান্যরা।

বক্তরা, জেলা ছাত্রদলনেতা রবিউল ইসলাম লিয়াকত কে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দেশের সকল গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের নিঃর্শত মুক্তির দাবী জানান।

উল্লেখ্য, রবিউল ইসলাম লিয়াকত ২ টি মামলায় ৪ টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ছিলো বলে থানা সুত্রে জানা যায়। সে পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের সৈয়দজ্জামান মাষ্টারের ছেলে। তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: