শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

এবার ডিএনসিসির নির্ধারিত স্থানে পশু কোরবানি হয়েছে ৪১৪১টি

নিউজ ডেস্ক :: এবারের কোরবানিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি’র) ২৭২টি নির্ধারিত স্থানে ৪ হাজার ১৪১টি পশু কোরবানি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে গুলশানের নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসরণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মেয়র আতিক বলেন, আগামী বছর সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কেউ পশু কোরবানি দিতে পারবে না। এবার কোরবানির প্রথম দিনেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তিন লক্ষাধিক পশু কোরবানি করা হয়।

তিনি বলেন, নগরবাসীকে পবিত্র ঈদুল আজহায় এখানে-সেখানে পশু কোরবানি করা থেকে বিরত রাখতে সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে সময়োপযোগী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

আতিক বলেন, এবার কোরবানির পর স্থানীয় কাউন্সিলরসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এ বছর কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজে সর্বমোট ১১ হাজার ৫০৮ জন কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি।
জেএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: