শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে আটক ৩৮৩

নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণ প্রতিরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে রাজধানীতে ৩৮৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকা থেকে ৩৮৩ জনকে আটক করা হয়েছে। ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ বিধিনিষেধ লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪৪১ গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে।

এসজে/পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: