শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

২৪ ঘণ্টায় আরও ২২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিউজ ডেস্ক :: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২৪ জন রোগী ভর্তি হয়েছেন। রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানাননো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২২৪ জন ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০০ জন আর অন্যান্য বিভাগে সর্বমোট রোগী ভর্তি আছেন ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (৮ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৫৪৩ জন। তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার ৫৮৭ জন রোগী।

এছাড়া ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে।

এসজে/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: