শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আলহাজ্ব মকবুল হোসেন এর অবদানের কথা উল্লেখ করে ডা. মুরাদ বলেন, মানবিকতা, সমাজ সেবা, দেশপ্রেম ও শিক্ষার প্রতি অনুরাগের জন্য মকবুল হোসেন চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবেন।

উল্লেখ্য, আলহাজ্ব মকবুল হোসেন আজ (২৪ মে) রাত আনুমানিক নয়টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: