রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

ভাঙার আগেই লবণের সাহায্যে বুঝে নিন ডিম নষ্ট কি না

নিউজ ডেস্ক :: প্রতিদিনের নাস্তায় অনেকেই ডিম খেয়ে থাকেন। কারণ, সারাদিনের শক্তি জোগাতে ডিম খুবই উপকারী। তাছাড়া ডিম দিয়ে তৈরি করা যায় বিভিন্ন সুস্বাদু খাবারও। দুপুর কিংবা রাতের সহজ ও মুখরোচক খাবার হিসেবে বেশ মানিয়ে যায় ডিম।

সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে ডিম কিনে সংরক্ষণ করেন। এ ক্ষেত্রে প্রায় ডিম নষ্ট হওয়ার ভয় থাকে।

না ফাটিয়ে ডিম নষ্ট নাকি ভালো, তা অনেকেই বুঝতে পারেন না। তবে যে ডিম খাচ্ছেন সেটি তাজা কি না, তা পরীক্ষা করে নিতে পারবেন আগেই। এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে লবণ।

চলুন তবে জেনে নেওয়া যাক লবণের সাহায্যে নষ্ট ডিম চেনার পদ্ধতি,

ডিম ভাঙার আগে সেটি ভালো নাকি নষ্ট তা বুঝতেও সাহায্য করতে পারে লবণ। এক গ্লাস পানিতে আধা চা-চামচ লবণ ভালোভাবে মেশাতে হবে। এরপর গ্লাসে ডিমটি দিতে হবে। যদি ডিমটি তাজা হয় তবে সেটি ডুবে যাবে আর যদি নষ্ট হয় তবে ভেসে থাকবে।

অনেক সময় সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে সমস্যা হয়, সেক্ষেত্রে সিদ্ধ করার সময় পানিতে এক চিমটি লবণ দিয়ে দিলেই খোসা ছাড়ানো সহজ হবে।

তথ্যসূত্র : সাইন্টেফিক আমেরিকান


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: