বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার

মানিকগঞ্জের শিবালয়ে প্রি- ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করেন রহিম খান

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের শিবালয়ে শিশুদেরকে ইসলামী চেতনায় কুরআন-সুন্নাহ ভিত্তিক আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষে এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ হাফিজুর রহমান খান হিরু মিয়া শিবালয় ডাক্তারখানা এলাকায় একটি প্রি-ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছেন।

আজ শুক্রবার (০৫ জুন) বাদ জুম্মা ‘সিদরাতুল মুনতাহা প্রি-ক্যাডেট মাদ্রাসা’ নামের ওই বিদ্যাপিঠের ভিত্তি স্থাপন করা হয়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি স্থাপন করেন৷ হাফিজুর রহমান খান হিরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিষেষ অতিথি ছিলেন আরিচা হাট-বাজার ইজারাদার আব্দুল কুদ্দুস বাবুল, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার।

এ সময় আরিচা লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হোসেন, শিক্ষক মোশারফ হোসেন, জাকের কর্মী গ্রুপের নেতা দুলাল মল্লিক, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভুইয়া, মাদ্রাসার উদ্যোক্তা হাফেজ মাওলানা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: