রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার বরমচাল চা বাগানে নতুন ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মিছিলে শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর শিবচরে অষ্টম শ্রেণির ছাত্রীর মোটরসাইকেলে দুর্ঘটনা, আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

আবারও বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পেলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রোববার (২৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ শিবলী রুবাইয়াতকে চার বছরের জন্য পুনর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মো. জাহিদ হোসেন সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(৬) মোতাবেক ২০২৪ সালের ১৭ মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

এর আগে গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

২০২০ সালে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির প্রধান হিসেবে প্রথম নিয়োগ দেয় সরকার। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫-১৯৮৯ সালে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: