বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

শ্রীনগরে করোনায় নতুন আক্রান্ত ৭ঃ মোট আক্রান্ত ১০২

এম, এ কাইয়ুম, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : শ্রীনগরে করোনা ভাইরাস(কোভিট-১৯) নতুন করে আরো ৭ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে।

শনিবার(৬মে) দুপুরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন অংকের কোটায় গিয়ে দাড়ালো। উপজেলায় মোট আক্রান্ত ১০২ জন, তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৬ জন ও ১ জন মারা যাওয়ার পর তার রিপোর্ট পজেটিভ আসে।

শ্রীনগর উপজেলায় নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সর ২ জন পুরুষ কর্মী, শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ২ জন লাইনম্যান, রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা গ্রামের ১ জন বৃদ্ধ, বালাসুর এলাকার ১ জন নারী ও শ্রীনগর ইউনিয়নের হরপাড়া গ্রামের এক যুবক রয়েছে।

শ্রীনগর উপজেলায় এর আগে আক্রান্ত ৯৫ জনের মধ্যে পাটাভোগ ইউনিয়নের ২ জন, ষোলঘর ইউনিয়নে ১২ জন, সর্বাধিক শ্রীনগর ইউনিয়নে ২৫ জন, অন্তর ইউনিয়নে ২ জন, রাঢ়ীখাল ইউনিয়নে ১০ জন, আটপাড়া ইউনিয়নে ৭ জন, ভাগ্যকুল ইউনিয়নে ৪ জন, কোলাপাড়া ইউনিয়নে ৮জন, বাড়ৈখালী ইউনিয়নে ১ জন ও ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, শ্রীনগর থানায় কর্মরত ২ জন পুলিশ, ১ জন নার্স, ১ জন কর্মী ও তার ছেলে, অপর ১জন নারী কর্মীর মেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের রাধুনী ও তার মেয়ে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম স্বাস্থ্য বিধি মেনে অবশ্যই স্বাস্থ্য সম্মত ভাবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন উপজেলার কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ স্বাস্থ্য কর্মীর সাথে দ্রুত যোগাযোগ করা দরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: