শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে – মন্ত্রী ফকির মাহবুব আনাম সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ শুভ উদ্বোধন সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি আব্দুল খালেকের প্রথম সভা শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু ফুটবলের নিষ্ঠুর আততায়ীর শিকার সেনেগাল বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা’র নবগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তাদেরকে সম্বর্ধনা প্রদান

নিউজ ডেস্ক :: গতকাল ৫ জানুয়ারি’২২ বুধবার সন্ধ্যা ৬ টায়, নোয়াখালী জেলা সমিতি মিলনায়তনে (এ-৩ রুপায়ন তাজ, ৩য় তলা, ১/১ নয়া পল্টন) দৈনিক নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরাম এর পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা’র নবগঠিত কার্যকরী কমিটির সকল কে সম্বর্ধনা দেয়া হয়।

দৈনিক নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরাম আয়োজিত সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার।

এতে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা’র কার্যকরী কমিটির সভাপতি দৈনিক আমার কাগজ এর সম্পাদক ফজলুল হক ভূইয়া রানা, সহ সভাপতি দৈনিক অনন্ত বাংলা’র সম্পাদক মোহাম্মদ শরীফ, সহ সভাপতি সাপ্তাহিক বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক দৈনিক বাঙলার জাগরণ এর সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক পাক্ষিক ফেনীর কথা’র সম্পাদক আমির হোসের জনি, সাংগঠনিক সম্পাদক (লক্ষ্মীপুর) সাপ্তাহিক মুক্তবিকাশ এর সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক (ফেনী) সাপ্তাহিক কলকণ্ঠের সম্পাদক এড. শহীদুল আলম ইমরান, অর্থ সম্পাদক দৈনিক প্রথম ডাক’র সম্পাদক এ কে এম গোলাম সরোয়ার, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসিক চিন্তাভাবনা’র সম্পাদক ড. আ ই ম নেছার উদ্দিন, দপ্তর সম্পাদক সাপ্তাহিক প্রিয়বার্তা’র সম্পাদক খোন্দকার বেলায়েত হোসেন, কায্যকরী সদস্য দৈনিক নোয়াখালী প্রতিদিন’র সম্পাদক রফিকুল আনোয়ার, দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মো. শাহাদাত হোসেন, মাসিক রায়পুর দর্পণ এর সম্পাদক ইসমাইল হোসেন খান শামীম, এবং দৈনিক নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরামের কর্মকর্তা ও সদস্যগণ।

বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা’র নবগঠিত কার্যকরী কমিটির সকলকে সংবর্ধিত করায় দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল আনোয়ারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পরিষদের সভাপতি ফজলুল হক ভূইয়া রানা।

সম্বর্ধনা অনুষ্ঠান শেষে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম বিস্তারে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন, ‘অভিষেক ও ফ্যামেলী ডে’ শিরোনামে ৩টি সাব-কমিটি গঠন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: