সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর এশিয়ান গেমসের ক্যাম্পে যোগ দিতে কাউন্টি ছাড়ছেন হাসান মাহমুদ লাল শাড়িতে তিশার লাজুক হাসি, দিলেন রহস্যময় বার্তা জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের বৈঠক সাত দফা দাবিতে বিরোধী দলের নতুন কর্মসূচি

গোপীবাগে পার্ক প্রকল্প ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়াই বাড়ি ভাঙার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগ এলাকায় রাজউক-এর একটি পার্ক স্থাপন প্রকল্পকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ও ক্ষতিপূরণ প্রদান ছাড়াই গোপীবাগ ফার্স্ট লেনের কয়েকটি বাড়ির গেট ও অংশবিশেষ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে রাজউক-এর বিরুদ্ধে।

জানা গেছে, গত ২১ এপ্রিল মঙ্গলবার সকালে প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সাদেক হোসেন খোকা সড়কের পূর্ব পাশে বুলডোজার দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করে রাজউক। এ সময় প্রকল্প পরিচালক আবু সাইদ খন্দকার উপস্থিত ছিলেন। হঠাৎ এই উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, তাদের জমি প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে বলে দাবি করা হলেও এ বিষয়ে আগে কোনো নোটিস দেওয়া হয়নি। এমনকি জমি অধিগ্রহণের আইনি প্রক্রিয়ার কোনো ধাপই অনুসরণ করা হয়নি। ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও তারা কোনো নিশ্চয়তা পাননি।

ভুক্তভোগীদের পক্ষে প্রবীণ সাংবাদিক চপল বাশার বলেন, “সরকার জমি অধিগ্রহণ করলে প্রথমে নোটিস দিতে হয়, এরপর ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু এসব কিছু না করেই বাড়িঘর ভাঙা শুরু করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।” তিনি আরও জানান, রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ীই তারা বাড়ি নির্মাণ করেছেন এবং বিষয়টি সমাধানের জন্য রাজউক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদনও দেওয়া হয়েছে। কিন্তু তাদের বক্তব্য না শুনেই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এ বিষয়ে রাজউকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত এলাকায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।

নগর পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, যথাযথ নোটিস প্রদান এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের উদ্যোগ জনদুর্ভোগ ও সামাজিক অসন্তোষ বাড়াতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: