শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকা ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হালকা বৃষ্টিতেই শেখপুর নতুন স্ট্যান্ড ও কাঁচাবাজারে জলাবদ্ধতা দেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

হালকা বৃষ্টি হতে পারে ৬ বিভাগে

নিউজ ডেস্ক :: দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আপাতত দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি চলে যাওয়ার পর রাতের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

পৌষ মাস শেষ হয়ে এলেও গত কয়েকদিন ধরে সেভাবে শীতের দেখা নেই। ঢাকায় শীতের অনুভূতি একেবারেই কম।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘আগামী দু-দিন পর রাতের তাপমাত্রা কমতে পারে।’

সোমবার (১০ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: