শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

হিজরাদের স্বাস্থ্য সেবা মানবিক উন্নয়ন বিষয়ক কর্মশালায় আয়োজন করেন

পটুয়াখালী প্রতিনিধি :: আজ ৩০শে মার্চ বুধবার পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে এবং এএসপির সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এমএসএম/এমএসডব্লিউ এবং হিজরাদের স্বাস্থ্য সেবা ও এইচ আইভি এইডস প্রতিরোধ মূলক কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ক কর্মশালার আয়োজন করেন।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের তত্বাবধায়ক জনাব মোহাম্মাদ আবদুল মতিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএইচএস এবং এএসপির প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ ওয়াদুদ এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোঃ এসএম কবির হাসান,সিভিল সার্জন,পটুয়াখালী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পতিতাপল্লীর পাশা পাশাপাশি সমকামীতা ও হিজরাদের ঝুঁকি কোন অংশে কম নয় তাই যত তারাতারি সম্ভব সকল স্তরের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি প্রয়োজন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনজিও, মিডিয়া ও জনপ্রতিনিধি ব্যক্তিত্ব। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সৈয়দ আনোয়ার হোসেইন টীম লিডার,পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ঢাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: