রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

ইফতারে রাখুন সুস্বাদু বাদামের লাচ্ছি

নিউজ ডেস্ক :: ইফতারে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারই পাতে রাখেন সবাই। তবে স্বাদের পাশাপাশি খাবারগুলো কতটা স্বাস্থ্যকর সে বিষয়েও কিন্তু নজর রাখতে হবে। না হলে সারাদিন রোজা রাখার পর ভুল খাবার খেলে অসুস্থও হয়ে পড়তে পারেন।

ইফতারে পানীয়ের আইটেমগুলোই বেশি রাখা হয়। তার মধ্যে কিন্তু একটি স্বাস্থ্যকর পানীয় রাখতে পারেন। আর তা হলো বাদামের লাচ্ছি। এটি খুব সহজে মাত্র ৫ উপকরণ দিয়েই তৈরি করা যায়। জেনে নিন বাদামের লাচ্ছির সহজ রেসিপি-

উপকরণ

১. ঠান্ডা দুধ ১ লিটার
২. পেস্তা, কাজু বা কাঠবাদাম কুচি ১ কাপ
৩. মধু বা চিনি স্বাদমতো
৪. বরফ কুচি ১ কাপ ও
৫. জাফরান কয়েক টুকরো।

পদ্ধতি

প্রথমে পেস্তা, কাজু বা কাঠবাদাম ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ব্লেন্ডারে।

এবার ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাদামের লাচ্ছি। ব্যাস খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল বাদামের লাচ্ছি। তৈরির পর ফ্রিজে রেখে দিন। ইফতারের আগে বের করে উপরে জাফরান বা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: