শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

পররাষ্ট্রমন্ত্রীর বিচারের দাবীতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি :: লক্ষ শহীদের রক্তে অর্জিত গৌরবের স্বাধিনতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রের কাছে বিক্রয়কারী “বেসামাল মোমেন” পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন’র স্বাধিনতা বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বরিশাল জেলা ছাত্রদল।

আজ বেলা সাড়ে ১১ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি,মাইনুল ইসলাম রুহুল, সিয়াম, রাকিব, হেমায়েত, আল-আমিন, জুবায়ের, রাসেদ প্রমুখ । এসময় ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

এর পূর্বে সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে অসে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: