বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

কদমতলী ও কোতয়ালী এলাকা হতে ১৬ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এ আর কাজল (স্টাফ রিপোর্টার) :: গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জসিম (৪১), ২। মোঃ সোহেল (২৭), ৩। মোঃ মোক্তার হোসেন (৩১), ৪। জুলহাস মিয়া (৪৩), ৫। মোহাম্মদ আলী (২১), ৬। মাহমুদুল রহমান মিদুল (১৯), ৭। মোঃ রাকিব (২২), ৮। মোঃ মানিক (৩০), ৯। মোঃ মিঠু (২৪) ও ১০। মোঃ রুবেল (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি কাঠের লাঠি, ১১টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা নগদ- ৬,২৭০/- (ছয় হাজার দুইশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৬ জন চাঁদাবাজ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শুভ (২৫), ২। শাহিন হোসেন (২৫), ৩। মোঃ ইমন (২৪), ৪। জুবায়ের প্রধান (২১), ৫। মোঃ দুলাল (৪৮) ও ৬। নজরুল ইসলাম (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৬ রিসিট বই, ০৬টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা নগদ- ৬,৩১০/- (ছয় হাজার তিনশত দশ) টাকা উদ্ধার করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: