সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

নিরাপদে ফিরলেন দুই মহাকাশচারী

নিউজ ডেস্ক : মহাকাশের সফর শেষে নিরাপদে পৃথিবীতে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই মহাকাশচারী৷ রোববার ফ্লোরিডা উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাসুট নিয়ে ‘সেফ ল্যান্ডিং’ করেন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশনের সফর শেষে দুই মহাকাশচারী ডগ হার্লে এবং বব বেহনকেন স্পেস ড্রাগন ক্যাপসুলে করে ফিরে আসেন৷

তাদের দু’জনকে উদ্ধার করতে সমুদ্রে প্রস্তুত ছিল একটি বোট৷ পানির মধ্যে হার্লে-বেহনকেনদের প্যারাসুট পড়তেই তাদের উদ্ধার করা হয়৷ তাদের নেমে আসার দৃশ্য পুরোটাই লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল৷

দুই মহাকাশচারীর পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনের পরেই হাততালির বন্যা বয়ে যায়৷ এই প্রথমবার কোনও বেসরকারি স্পেস মিশনে তারা গিয়েছিলেন৷ সেই কাজে সফল হলো হার্লে-বেহনকেন ৷ খবর বিবিসির

পৃথিবীতে ফিরেই হার্লের প্রতিক্রিয়া, দারুণ অনুভূতি হচ্ছে৷ এই মিশন শেষ করে ফিরে আসাটা অত্যন্ত সম্মানের৷

নাসার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ জানানো হয়৷ পাশাপাশি স্পেসএক্স মিশন কন্ট্রোলের দায়িত্বে থাকা বিজ্ঞানীরা দুই মহাকাশচারীকে পৃথিবীতে স্বাগত জানান৷ তাদের নিরাপদ প্রত্যাবর্তনে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: