সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

ফেনী প্রেসক্লাবে উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

ফেনী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। ফেনী ট্রাংক রোডস্থ ইসলাম কমপ্লেক্সস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকালে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্লাবের সভাপতি জসিম উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম ইউসুফ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এডভোকেট গাজী তারেক আজিজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এন এন জীবন, সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক কাফি দিদার কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন, তথ্য সম্পাদক এম শরীফ ভূঞা, প্রচার সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য সৈয়দ মনির আহমদ, এবিএম নিজাম উদ্দিন, ফেনী বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সহ সভাপতি কাজী সালাউদ্দিন নোমান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক আমিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আবদুল্লাহ আল মামুন, সহযোগি সদস্য এসএইচ খোকন প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ওই রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: