সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের

কবিতায় লুটেরাদের বিরুদ্ধে প্রতিবা

কানাডাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের নিরাপদ গন্তব্য হতে দেয়া হবে না- মর্মে অঙ্গীকার করেছেন টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা।

বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে টাকা আত্মসাৎ করে কানাডায় পাড়ি জমানো লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে টরন্টোর বাংলাদেশি বংশোদ্ভূত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আয়োজিত ‘রুখো লুটেরা বাঁচাও স্বদেশ’ শীর্ষক অনুষ্ঠানে গানে, কবিতায় প্রতিবাদ জানিয়ে বক্তারা এই অঙ্গীকার করেন।

কানাডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় শহরের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রবল বর্ষণ উপেক্ষা করে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

প্রসঙ্গত গত ১৪ জানুয়ারি দৈনিক দেশ রূপান্তরে ‘৩০০ কোটি টাকা মেরে কানাডায়’ শীর্ষক সংবাদ প্রকাশের পর এ বিষয়ে কানাডা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

সংগঠক আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, সাংবাদিক শওগাত আলী সাগর, বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করিম, সাবেক ছাত্রনেতা ড. মঞ্জুর ই খুদা তরিক, চলচ্চিত্র নির্মাতা মনিস রফিক, সাংবাদিক মোহাম্মদ আলী বোখারী, লেখক আখতার হোসেন, কবি দেলোয়ার এলাহী, সাংবাদিক বাবলু চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবাদী গান এবং কবিতায় অংশ নেন যথাক্রমে সুমন সাইয়েদ, মেরী রাশেদীন, সুমন মালিক, মুক্তি প্রসাদ, নবীউল হক বাবলু, হিমাদ্রী রায়, মুনিয়া, কামরান, আশিক ওয়াহেদ, ফারজানা বিন্দু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা লুটেরা, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ এবং কানাডা সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জন্মভূমি হিসেবে বাংলাদেশের প্রতি এবং আবাসভূমি হিসেবে কানাডার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই লুটেরাদের বিরুদ্ধে এই আন্দোলন। টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রবাসীদের এই সামাজিক  আন্দোলন অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: