সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫ ছাত্রলীগ সন্দেহে রিকশা চালককে পুলিশে দিলো ছাত্রদল পে-স্কেলের প্রজ্ঞাপন, কাঁচাবাজারে পড়েনি তাৎক্ষণিক প্রভাব বাংলাদেশ-ভারত বিজনেস টাস্কফোর্স গঠনের তাগিদ তফসিলের আগেই সরগরম রাজধানী, উত্তর-দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ের আভাস শর্ত ভেঙে আইপিওর টাকার অপব্যবহার, সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদকে জরিমানা হিলি সীমান্তে প্রতিমা তৈরির কাজ শেষ, রং-তুলির অপেক্ষায় কারিগররা অধিনায়কত্ব হারানো নিয়ে রশিদ খানের বিস্ফোরক মন্তব্য

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে সেই নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জন নিখোঁজ হয়েছেন।

গত মঙ্গলবার পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক শহরের কাছে ঘটেছে এ ঘটনা। পূর্ব লিবিয়া কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তোব্রুক শহর থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী নিয়ে ইতালির উপকূলের উদ্দেশে রওনা হয় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা; কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেটি ডুবে যায় এবং যাত্রীদের বেশিরভাগই সাগরের স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে আসতে সক্ষম হন।

জীবিত ওই ১০ জন যাত্রীকে দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার উপকূল থেকে সাগরপথে ইউরোপে যাত্রার পথে যেসব নৌকাডুবির ঘটনা ঘটেছে, গত মঙ্গলবারের ঘটনা সেসবের মধ্যে সর্বশেষ। এর আগে গত মাসে লিবিয়ার উপকূলে একটি অভিবাসনপ্রত্যাশী যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

গত প্রায় এক দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে; এর ফলে লিবিয়ার উকূল হয়ে উঠেছে নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী এবং মানবপাচারকারীদের কেন্দ্র। অত্যন্ত বিপদসঙ্কুল এই যাত্রায় নৌকাডুবে যাত্রীদের নিহত বা নিখোঁজ হওয়া একটি নিয়মিত দুর্ঘটনা।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্য অনুসারে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে নিখোঁজ হয়েছেন ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী যাত্রী। নিখোঁজ এই যাত্রীরা সবাই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর নাগরিক এবং তাদের সবারই গন্তব্য ছিল ইউরোপ। সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: