বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারতির

হাইকোর্ট বিভাগের বিচারপতিকে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম নিক্ষেপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন।

এদিকে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন জানিয়েছেন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সত্যতা প্রমাণ পেলে বার কাউন্সিল ও সুপ্রিমকোর্ট আইনজীবীর সমিতির সদস্য পদ বাতিল করা হবে।

উল্লেখ্য, ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে গতকাল বুধবার আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: