মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম
সাহিত্যে বলতে কী বুঝি? কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানবসভ্যতার জন্য হুমকি- অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী নতুন ভূমিকায় ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা ১,৫০০ কর্মচারীকে নিয়মিতকরণের দাবি গণপূর্ত কর্মচারী ইউনিয়নের, ৩ আগস্ট অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা প্লাবিত, বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে উব্দাখালী নদীর পানি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ গোপালগঞ্জে গেস্ট হাউজে অসামাজিক কার্যক্রম: নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, ২ জনের কারাদণ্ড ও জরিমানা

জেএমবি সন্দেহে এক শিশুকে হেফাজতে নিল সিটিটিসি

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়।

শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।

সিটিটিসি সূত্রে জানা যায়, হেফাজতে নেওয়া শিশু শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সাথে যোগাযোগ রয়েছে মর্মে জানা যায়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলাম (আইএস) এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। এছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত বলে জানা যায়।

বিধি অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: