বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট, আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ

মহান বিজয় দিবস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

আসিফ নজরুল মোদির দেওয়া পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়।’

এর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।

এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি জানিয়েছেন, আজ বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই।’ তার দাবি, ‘তাদের নিঃস্বার্থ নিবেদন এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।’

আসিফ নজরুলের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়। এ নিউজটি লেখা পর্যন্ত তার এই পোস্টটি ২৬ হাজার লাইক, ছয় হাজার কমেন্ট ও নয়শ’ বার শেয়ার হয়। এতে বেশিরভাগ নেটিজেনরাই তার সঙ্গে একাত্মততা পোষণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: