শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

ছুটির সন্ধ্যায় স্বাদ নিন ঝাল চিতইয়ের

শীত আসতেই অনেকে বাহারি ধরনের পিঠা খাওয়া শুরু করেছেন। এ মৌসুমে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায়। শীতের বাহারি পিঠার মধ্যে চিতই পিঠা অন্যতম। শুধু চিতই কিংবা দুধ চিতই নয়, চাইলে তৈরি করে খেতে পারেন ঝাল চিতইও।

শীতের সন্ধ্যায় গরম গরম ঝাল চিতই হতে পারে সেরা স্ন্যাকস। ঘরেই কম উপকরণে খুব সহজেই তৈরি করতে পারবেন এই পিঠা, রইলো রেসিপি-

উপকরণ

১. চালের গুঁড়া (সেদ্ধ করা) ১ কাপ২. মাংসের কিমা আধা কাপ৩. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ৪. কাঁচা মরিচ কুচি ১ চামচ৫. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৬. টমেটো কুচি ২ টেবিল চামচ ও৭. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে চুলায় পিঠা বানানোর খোলা বসিয়ে তেল মাখিয়ে নিন। চালের গুঁড়ায় পরিমাণমতো পানি ও লবণ মিশিয়ে পিঠার গোলা তৈরি করুন। গোলা যেন বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। পিঠা তৈরির আগে খোলা গরম করে নিন।

এরপর খোলায় সাবধানে পিঠার গোলা দিয়ে সেদ্ধ করা মাংসের কিমা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি ও টমেটো কুচি দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চারপাশে পানি ছিটিয়ে দিন। ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কিমা চিতই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: