বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

অনেকেই আমার নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজির চেষ্টা করছে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে অনেকেই ছবি তুলে বিভিন্ন তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছেন। এমন অভিযোগ তুলে নিজেই সরব হয়েছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অন্যতম এই ছাত্রনেতা।বুধবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব নিয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘দেখা হলে অনেকেই ছবি তুলতে চায়। খারাপ দেখায় বলে সবসময় ‘না’ বলা যায় না। কিন্তু কিছু থার্ডক্লাস বুলশিট এসব ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে আমার কাছে অভিযোগ এসেছে। এসব ভণ্ড ও প্রতারক থেকে সাবধান! যারা এ কাজ করবে তাদের মুখের ওপর সরাসরি ‘না’ করে দেওয়ার আহ্বান করছি।’

পোস্টে তিনি আরও লিখেন, এসবের জন্য এত মানুষ রক্ত আর জীবন দেয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: