বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

গণধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি হলেন মতলবের মুকুল শিকদার

নিজস্ব প্রতিনিধি : গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর কমিটির সহ-সভাপতি হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিতন্তপুর গ্রামের মো. ছায়েদুল হক শিকদার মুকুলকে নির্বাচিত করা হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেদ খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ১৭ জুলাই এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ ছায়েদুল হক শিকদার মুকুল গণ অধিকারের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি হওয়ায় বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দলের নেতাকর্মীরা আশা করছেন মোঃ ছায়েদুল হক শিকদার মুকুল এর নেতৃত্বে মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ ছায়েদুল হক শিকদার মুকুল বলেন, “আমি দলের প্রতি কৃতজ্ঞ। দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত করেছেন, তা সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেজন্য সকলের দেয়া ও সহযোগীতা কামনা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: