শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ত্বকে ব্রণ উঠলেই তামান্না কী করেন, শুনলে চমকে যাবেন!

দক্ষিণী সিনেমার গ্ল্যামার কুইন তামান্না ভাটিয়া রূপ আর স্টাইল যাকে একনজরে মনে গেঁথে রাখে দর্শক। বাহুবলী’র মতো ব্লকবাস্টার থেকে ‘স্ত্রী ২’-এর জনপ্রিয় গান ‘আজ কি রাত’ সবখানেই ঝলমল করেছেন তিনি। মসৃণ ত্বক আর ফিটনেসের জন্য বারবার শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী।

তবে এমন নিখুঁত ত্বকের আড়ালেও আছে এক সাধারণ সমস্যার গল্প ব্রণ! সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না নিজেই অকপটে জানিয়েছেন, মাঝে-মধ্যেই তার মুখে ব্রণ ওঠে। আর এই সমস্যা থেকে বাঁচতে তিনি যে ঘরোয়া টোটকা ব্যবহার করেন, তা শুনে অবাক হয়েছেন অনেকেই।

তামান্না বলেন, ‘আমি ব্রণের ওপর নিজের থুতু লাগাই।’ হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে এ ব্যাপারে তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। ‘যেকোনো সময়ের থুতু নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম যে লালা মুখে জমে থাকে, সেটাই সবচেয়ে কার্যকর,’ জানান অভিনেত্রী। তার দাবি, এতে ব্রণ দ্রুত শুকিয়ে যায়।

শুধু এই কৌশলই নয়, আগে তিনি অ্যাপেল সাইডার ভিনেগার আর প্রাকৃতিক মাটি মিশিয়েও ব্যবহার করতেন ত্বকে। তবে সবার জন্য এই পদ্ধতি উপযোগী নাও হতে পারে এমন সতর্কতাও দিয়েছেন তিনি। তামান্নার মতে, উঠতি বয়সের ছেলেমেয়েদের ত্বকের সমস্যায় প্রফেশনাল স্কিন এক্সপার্ট বা চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

রূপ-সৌন্দর্য আর স্টারডমের পেছনে যে রয়েছে সাধারণ কিছু লড়াই আর ঘরোয়া টোটকার গল্প তামান্না যেন তা আরও একবার মনে করিয়ে দিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: