রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মৌলভীবাজারে এনসিপি নেতাকে অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দলের এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে ওই নেতা শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন অভিযোগ করেন, মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে কয়েকজন তাকে গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যায়। এ সময় এহসান জাকারিয়ার সঙ্গে বিরোধে জড়ালে তাকে গুম করে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা চলে যায়।

অভিযোগে আরও বলা হয়, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের সফরকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির ব্যবস্থাপনা, দাওয়াত প্রদান এবং কেন্দ্রীয় নেতাদের গাড়িতে অবস্থান নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সকাল থেকে শুরু হওয়া ওই বিরোধ কর্মসূচি চলাকালীন এবং পরে মৌলভীবাজার শহরেও অব্যাহত ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগে দলের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: