সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম
‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোয়ন নিয়ে নতুন বার্তা দিলেন রিজভী অর্থবছর বদলে এপ্রিল-মার্চ, কর্মপন্থা ঠিক করতে কমিটি রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের

ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় গত জুলাইয়ে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন বন্ধ ছিল। দেশটিতে এ ধরনের নজিরবিহীন সাইবার হামলার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ।

গত মাসে যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোতেও ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটে। একই সময়ে যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে এসব হামলা প্রভাব ফেলেছিল এবং তা হোয়াইট হাউসে উদ্বেগ তৈরি করেছিল।

হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলকভাবে ছোট বলে জানা গেছে। যুক্তরাজ্যে দেশজুড়ে এ ধরনের কয়েক ডজন ছোট বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যার অনেকগুলোই প্রয়োজন অনুযায়ী মাঝেমধ্যে চালু করা হয়।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যুক্তরাজ্য সরকার হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করেনি।

এর আগে বড় ধরনের সাইবার হামলায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্কুলগুলো তাদের তথ্যপ্রযুক্তি সেবা ব্যবহারের সুযোগ হারিয়েছে। এ ছাড়া জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বাণিজ্যিক উৎপাদন প্রতিষ্ঠানও সাইবার হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল-জাজিরা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: