রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার ২৩ আগস্ট সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার আয়োজনে পরিষদ সভাকক্ষে ২৫ জন দুস্থ অসহায় ব্যাক্তিদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সমাজ সেবা কর্মকর্তা শরীফ হোসেন, বিএনপির নেতা আনোয়ার হোসেন টিপু,আব্দুল করিম মিজান ভূঁইয়া,মহিউদ্দিন পাটোয়ারী বিটু প্রমূখ।

অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই আর্থিক সহযোগিতা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানো এবং সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ। লক্ষ্মীপুরে এর আগেও বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: