শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মহসিন উজ্জামান।
পরে আলোচনা শেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন নেতৃবৃন্দরা।