রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

চাল-ডালের দোকানের আড়তদার সাকিব

নিউজ ডেস্ক : চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতা। তার উপর দু’হাত রেখে কিছু লিখবেন তিনি। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। দুই হাতের আঙ্গুলে বেশক’টি আংটি। এক হাতে রয়েছে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, চাল-ডালের দোকানের আড়তদার তিনি।

বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন চাল-ডালের পাইকারি আড়তদার।

এমনই একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিব। ছবিতে কোন ক্যাপশন না দিলেও তাতে রয়েছে খুশীর ইমোজি। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি আসলে কিসের।

যদিও ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো কোন বিজ্ঞাপনের শুটিং-এ ছবি হবে। তবে এটি কি হবে, হয়তো ভবিষ্যতেই জানা যাবে।

প্রসঙ্গত, সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য বিকেএসপিএত ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব। কি অনুশীলন করছেন, তা জানার কোন উপায় নেই। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব।

অবশেষে সাকিবের এমন ছবি দেখে, স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলেছেন তার ক্রিকেট প্রেমিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: