শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে পোনা অবমুক্ত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” উপলক্ষে গোপালগঞ্জে আজ ১৮ আগস্ট সোমবার নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা।

সকাল ১০টায় উপজেলা পরিষদের পদ্মপুকুরে মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী সহ মৎস্য বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণের পর পদ্মপুকুর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী ও জেলেরা অংশ নেন।

পরবর্তীতে জেলা মৎস্য ভবন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। অনুষ্ঠানে জেলা প্রশাসক যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা, মৎস্য আইনের যথাযথ প্রয়োগ এবং মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। একইসাথে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। মাছ মানুষের প্রধানত প্রানিজ আমিষের উৎস, দেশের জিডিপিতে মৎস খাতের অবদান উল্লেখযোগ্য মৎস সপ্তাহের প্রতিফলনে বাংলাদেশ প্রকৃত অর্থে একদিন মাছে ভাতে সমৃদ্ধ হয়ে উঠবে।

দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মৎস্যজীবী ও বিপুল সংখ্যক জেলে উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: