মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ফি বৃদ্ধিার প্রতিবাদে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ ফি অবিবেচ্য ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিক্ষোভ-সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

সকাল ১১ টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেচ চত্বরে বিক্ষোভ-সমাবেশসহ কলেজের প্রধান ফটকের সম্মুখ ফুলবাড়ী-মাদিলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানবন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম, সাকিব রহমান, মুরাদ হোসেন, আশারাফি রিম, সজীব আহমেদ অনিক, রাহাত পারভেজ, রায়হান মন্ডল, ইয়াছিন ইসলাম, নুরে জান্নাত, নুসরাত জাহান, ফারহানা আক্তার মিমি, মেহেনাজ আক্তার, রুকাইয়া আক্তার বর্ষা, নাজিম মন্ডল, মনিরুজ্জামান শুভ, মো. আরিফুল, গোলাম মোস্তফা, মৌমিতা রায়, নমিতা শীল, মাগফেরাতুজ জান্নাত মিম প্রমুখ।

শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,

পূর্ব কোন অবগত করানো ছাড়াই হঠাৎ অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে করে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের পথ বন্ধ করার সিদ্ধন্ত নেয়া হয়েছে। অযৌক্তিভাবে বৃদ্ধি করা বর্ধিত ফরম পূরণ ফি’র সিদ্ধান্ত দ্রæত প্রত্যাহার করতে হবে। আর প্রত্যাহার করা না হলে আগামীতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে বাধ্য হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, অনার্স দ্বিতীয় বর্ষের পূর্ণপত্রে ২৫০ টাকার স্থলে ৩৫০ টাকা, অর্ধপত্রে ২০০ টাকার স্থলে ২৫০ টাকা, ব্যবহারিক পরীক্ষায় ফি ২৫০ টাকার স্থলে ৩৫০ টাকা, ইনকোর্স ফি ৩০০ টাকার স্থলে ৬০০ টাকা, কেন্দ্র ফি তত্ত¡ীয়তে ৪৫০ টাকার স্থালে ৬০০ টাকা, ব্যবহারিক কেন্দ্রে ১৫০ টাকার স্থলে ২৫০ টাকা এবং বিশেষ অন্তর্ভুক্তিতে ৩০০ টাকার স্থলে ৬০০ টাকা ধার্য করে আদায় করা হচ্ছে। এ ছাড়াও অকৃতকার্য শিক্ষার্থীদের মোট ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার এবং সি প্রমোটেড শিক্ষার্থীদের ফি ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। যা কোন ভাবেই যৌক্তিক হতে পারে না।

শিক্ষার্থীরা আরও বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় সেটিকে ব্যবসার পণ্যে পরিণত করে তুলেছে। অযৌক্তিক ফি প্রত্যাহার না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেওয়া হবে।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ফুলবাড়ী সরকারি কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: