শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
‘সংসার সুখের হয় রমনীর গুণে’। ছবি: বাঙলার জাগরণ ‘সংসার সুখের হয় রমনীর গুণে’— একটা সময় সংসারের সব দায়িত্ব নারীদের উপর চাপিয়ে দেয়ার জন্য এ কথা প্রচলিত ছিল। কিন্তু আসল কথা হলো দাম্পত্য সম্পর্ক মধুর রাখতে স্বামী-স্ত্রী দু’জনেরই ভূমিকা সমান। আসলে জীবনের তো আর কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। তবু ভালোবাসা, শ্রদ্ধা আর বোঝাপড়াই হলো যে কোন সম্পর্কের ভিত্তি।
দৈনন্দিন জীবনের নানান পেশাগত ঝামেলায় যারা সংসার জীবনকে অযথাই বিষিয়ে তুলছেন, তাদেরকে দাম্পত্য জীবন মধুর করার কিছু সহজ উপায় আবারও মনে করিয়ে দিচ্ছি:
মানুষ মাত্রই ভুল করবে। তাই সহনশীলতা বাড়ান ও ক্ষমা করার মানসিকতা রাখুন। মতভেদ হবেই, কিন্তু তা নিয়ে ঝগড়া বাড়াবেন না।
সর্বোপরি, ভালোবাসা, শ্রদ্ধা, সময়, বিশ্বাসে একযোগে মধুর দাম্পত্য জীবনের মুলমন্ত্র।