শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম
শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ দণ্ড দেয় আদালত। কারাদণ্ডাদেশ দেয়ায় এখন তাকে কারাগারে যেতে হবে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ শীর্ষ পদে থাকা কোনো নেতার জন্য এটি নজিরবিহীন শাস্তি।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালে নিজের নির্বাচনি প্রচারণার জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মুয়ামির গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিল নিকোলাসের সহযোগিরা।

সাবেক এই প্রেসিডেন্টের দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা যাবে। তবে কবে থেকে এটি কার্যকর হবে সেটি নির্ধারণ করা হবে।

প্রসিকিউটেরদের বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে যেন এক মাসের মধ্যে অবহিত করা হয় কখন তার দণ্ড কার্যকর শুরু হবে। নিকোলাসকে এমন বিশেষ দণ্ড দেওয়া হয়েছে যে, আপিল করলেও তাকে কারাগারে যেতে হবে।

এদিকে আদালতের এই রায় দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নিকোলাস। তিনি বলেন, আদালত যদি চায় তাকে কারাগারে ঘুমাতে হবে। তিনি সেখানে ঘুমাবেন। তবে এ সময় তার মাথা উঁচু থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: