বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৫ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩০ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্টের ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ) এবং আইকিউএসির পরিচালক ও ফ্যাকাল্টি অব বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বাইউস্টের বিগত দিনসমূহের কার্যক্রম, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিকট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন।

অরিয়েন্টশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাইউস্টের পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীগণ। অরিয়েন্টশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: