সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

চৌদ্দগ্রামে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ শুভ উদ্ভোধন

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: টিকা নিয়ে ভীতি দূর করতে ও উপজেলার মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী মেয়েকে টিকাদানের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।

সারাদেশে একযোগে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে রবিবার (১২ই অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত রোগ।

এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর জোর দিতে হবে। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাঈদ আল মনছুর, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেনসহ সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: