শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ শেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল

রায়পুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি: ৭নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৯ নভেম্বর বিকালে রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ র‍্যালি হয়।

র‍্যালিটি রায়পুর শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার, সফিকুল ইসলাম আলমাস প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: