শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি: ৭নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ নভেম্বর বিকালে রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ র্যালি হয়।
র্যালিটি রায়পুর শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার, সফিকুল ইসলাম আলমাস প্রমুখ।