বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

এসেনসিয়াল ড্রাগসের ব্যবস্হাপক পলাশ কুমার ঠাকুর বরখাস্ত: তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:
রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) গোপালগঞ্জ প্ল্যান্টের ভান্ডার বিভাগের ব্যবস্থাপক পলাশ কুমার ঠাকুরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নিয়োগ জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদোন্নতি, চাল চুরি, দায়িত্ব অবহেলা থেকে শুরু করে নারী সহকর্মীকে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ—সবকটিই তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ইডিসিএলের প্রশাসন ও এইচআরএম বিভাগের ইনচার্জ এবং ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আহসান উল্লাহ স্বাক্ষরিত আদেশে এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পলাশ কুমার ঠাকুর ২০০০ সালে শ্রমিক পদে যোগ দেওয়ার পর পূর্বের পদে বহাল থেকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরে অবৈধভাবে ‘কনিষ্ঠ কর্মকর্তা’ পদে নিয়োগ নেন। ২০০৭ সালে ক্যান্টিনের দায়িত্বে থাকাকালে চাল চুরির ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত ও পরবর্তীতে চাকরিচ্যুত হন। তবুও ২০১০ সালে বিধিবহির্ভূতভাবে তিনি ফের ‘ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা’ পদে নিয়োগ পান।

এরপর এক বছরের মাথায় উপ-ব্যবস্থাপক হিসেবে নিয়মবহির্ভূত পদোন্নতি, ২০১৮ সালের অডিট আপত্তি এবং রাজনৈতিক প্রভাবে ২০২১ সালে ব্যবস্থাপক পদে উন্নীত হওয়া—সবকিছুই নথিতে অনিয়ম হিসেবে প্রমাণিত হয়েছে।

তার বিরুদ্ধে অধীনস্থ নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগও তদন্তে সত্যতা পেয়েছে। পাশাপাশি দায়িত্ব অবহেলার কারণে ২০১১ সালে পেনিসিলিন ভবনে অগ্নিকাণ্ড ঘটার বিষয়েও তিনি দায় স্বীকার করেছিলেন।

এসব ঘটনায় সার্ভিস রুলসের ৩৫ (iii & v) ধারা এবং নিয়োগপত্রের ১০ নম্বর শর্ত লঙ্ঘনের দায়ে তদন্ত কমিটির সুপারিশ ও আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে সার্ভিস রুলস ৩৬(১)(বি) অনুসারে পলাশ কুমার ঠাকুরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: