রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

যশোরের অভয়নগরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার উপজেলার নওয়াপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে পৌঁছলে রেললাইনের বিপরীত পাস দিয়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে অজ্ঞাতনামা ওই নারী রেললাইনের ওপর পড়ে গিয়ে দিখণ্ডিত হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন থেকে যাত্রী উঠানোর সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: