সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম
‘টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তাহলে আমরা কি না খাইয়া থাকুম?’ অভিনেত্রী মিঠুর ব্যক্তিত্বকে কেন ‘সেক্সি’ বললেন শ্রীলেখা? এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের মামলার এজাহারে নজরুলের বিরুদ্ধে যা যা অভিযোগ উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন যোগদান নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পেলেন কুলাউড়ার জয়পাশার শাহারিয়ার সালমান আরাফাত গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর ভারতে ‘এআই চশমা’ বিক্রির হিড়িক, কিন্তু দেশের আইন কী বলছে? কেন রিটেইল ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

যশোরের অভয়নগরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার উপজেলার নওয়াপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে পৌঁছলে রেললাইনের বিপরীত পাস দিয়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে অজ্ঞাতনামা ওই নারী রেললাইনের ওপর পড়ে গিয়ে দিখণ্ডিত হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন থেকে যাত্রী উঠানোর সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: