বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

সাইফুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান :
বান্দরবান জেলার প্রবীন রাজনীতিবিদ ও বিচারপতি আবদুস সালাম মামুন এন্ড এসোসিয়েট এর আজীবন সদস্য, বান্দরবান জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও ব্যারিস্টার রাজীব রউফ চৌধুরীর এসোসিয়েট জনাব ব্যারিস্টার কাজী ইশসিয়াক হোসাইন জিসান এর শ্রদ্ধেয় পিতা শ্রদ্ধেয় সিনিয়র জনাব এডভোকেট কাজী মহতুল হোসাইন যতœ ১৩ ডিসেম্বর রোজ শনিবার ভোরে ঢাকার ধানমন্ডি অবস্থিত জাপান বাংলাদেশ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আইনের জগতে তাঁর অবদান, প্রজ্ঞা এবং তাঁর অমায়িক ব্যবহার সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন সফল আইনজীবীই ছিলেন না, তিনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন জানিয়েছেন বান্দরবান আইজীবী সমিতির সদস্যগণ।

তার ১ম নামাজে জানাজা শনিবার ধানমন্ডি তাকওয়া মসজিদে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে। ২য় জানাজা রবিবার সকাল ১০ টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তিনি ছিলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আতংক। তিনি আজীবন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বান্দরবান জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয়তাবাদী দলে তরুণ নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে জাবেদ রেজা দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পান। তার পরলোক গমনে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

তিনি ছাত্র অবস্থায় শুরু থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। দীর্ঘ ১৫ বছরে বিএনপি ছেড়ে কোন দল থেকে সুবিধা নেন নাই। যার কারনে অর্থকষ্টে তার চিকিৎসা ব্যাহত হয়েছে এমনটাই জানিয়েছেন অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: