শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন থেকে কী বার্তা পেল বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহি ১ হাজার ১০০ টাকার পুঁজি, এখন মাসে ১৫ লাখ টাকার ব্যবসা সরকারি জলমহাল দখল যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক কোরআন শরিফ আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার বাণিজ্যমন্ত্রীর কাছে প্রস্তাব: দুই ডলারে খেজুর দিতে চায় আলজেরিয়া

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। গত সোমবার শহরটির স্কোর ছিল ২৫৬। এ হিসাবে গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা কমলেও বায়ুমানের দুটি স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আর ২৯৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের এই স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে দেশটির আরেকটি শহর কলকাতায় দূষণের মাত্রা কিছুটা কম রয়েছে। তবে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে শহরটি।

এদিকে, তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা সেনেগালের শহর ডাকারের স্কোর ২৪৩, তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ২২৯, চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয়ের স্কোর ২২১, ষষ্ঠ অবস্থানে থাকা রাশিয়ার ক্রাসনোইয়ারস্কের স্কোর ২০১। শহরগুলোর বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’।

এছাড়া ১৬৩ স্কোর নিয়ে চীনের উাহানের অবস্থান অষ্টম, ১৬১ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনের অবস্থান নবম আর ১৫৮ স্কোর নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের অবস্থান দশম। শহরগুলোর বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: