মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ বড়, পেছানোর সুযোগ নেই

ফিফা চিফ অপারেটিং অফিসার (সিওও) হেইমো শিরগি জানিয়েছেন, বিশ্বকাপ বিশাল আয়োজনের কারণে কোনো পেছানোর সুযোগ নেই, এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও টুর্নামেন্ট পূর্বপরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ মার্চ) ডালাসে ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে কথা বলার সময় ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, একটা সময়ে আমরা সমাধান পেয়ে যাব এবং বিশ্বকাপ হবে,অবশ্যই। বিশ্বকাপ অনেক বড় এবং আমরা আশা করি যারা খেলার যোগ্যতা অর্জন করেছে তারা প্রত্যেকে অংশ নেবে।

তিনি আরও জানান, ফিফা মধ্যপ্রাচ্যের সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফেডারেল ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিদিনের ঘটনা মূল্যায়ন করছে। তবে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে কি কথা হয়েছে, তা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিরগি।

ফিফা আগেও জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, আমি সত্যিই পরোয়া করি না। ইরান এখন শোচনীয়ভাবে পরাজিত দেশ। তাদের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে।

এশিয়ান ফুটবল কনফারেন্সের বাছাই পর্বে জয়ী হয়ে ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ‘জি’ গ্রুপে ইরান বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মিশরের সঙ্গে খেলবে। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে।

২০২৬ সালের ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: