সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে বাস চাপায় পথচারি নিহত আড়াই ঘন্টা সড়ক আবরোধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনা মোড় নামক স্থানে আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অজ্ঞাতনামা বাসের চাকায় পিষ্ঠ হয়ে আব্দুল গণি (৬৫) নামের পথচারীর মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল গণি ফুলবাড়ী পৌরএলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।

স্থা নীয়রা জানান, বারোকোনা মোড় হয়ে আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুর গামী একটি অজ্ঞাতনামা বাস তাকে পিষ্ঠ করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘটনাস্থলে স্প্রিড ব্রেকারের দাবিতে আড়াই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় প্রান্তে ছোটবড় শতাধিক যানবাহন আটক পড়ে। দুর্ভোগে পড়েন দূর দূরান্তের যাত্রী সাধারণ।

এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আব্দুল লতিব ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্তসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ওই এলাকায় স্প্রিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। ফলে আড়াই ঘণ্টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আব্দুল লতিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: