বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৫২ পিস ইয়াবাসহ মো. সজীব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম রায়পুর থানার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের নায়াকান্দি এলাকায় নেকবর হোসেনের বসতঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মো. সজীব হোসেনকে ৮৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক সজীব হোসেন রায়পুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার (সানা মিয়া ব্যাপারী বাড়ি) বাসিন্দা। তার পিতা শফিক হোসেন এবং মাতা শিরিন বেগম।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: